হাওরাঞ্চল তলিয়ে গেছে সরকারের অব্যবস্থাপনার কারণে: রিজভী

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৬:৫৭ পিএম

দেশের হাওরাঞ্চল উজানের পানিতে তলিয়ে যাওয়া এবং ফসলের ক্ষয়ক্ষতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘উজানের ঢলে দেশের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার একটি বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবছে এবং এই অসময়ে পানির ঢলে বোরো ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘বাঁধ নির্মাণের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সে কাজের জন্য সরকারের অতি উচ্চ পর্যায়ের আত্মীয়-স্বজন বা ক্ষমতায় থাকা দলের লোকেরা এই বাঁধ নির্মাণকাজের সাথে জড়িত ছিল। কিন্তু তারা বাঁধ নির্মাণ না করায় এই অঞ্চলের সাধারণ মানুষের বাড়ি ঘর ভেসে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত