চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বনপুকুর এলাকায় কাভার্ডভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকার আছহাব মিয়ার ছেলে ট্রাক চালক কফিল উদ্দিন (২৫) ও আধুনগর ইউনিয়নের পাঠানের পাড়ার মো. হারুনের ছেলে মো. চালক মাহফুজ (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লেখিত এলাকায় কাভার্ডভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ড্রাম্পট্রাকের চালক ঘটনাস্থলে প্রাণ হারান। আহত অবস্থায় সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়। গাড়ি দুটো জব্দ করা হয়। চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
