চোটে মৌসুম শেষ পগবার

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৫:৫৬ পিএম

চলতি মৌসুমে আর মাঠে নামার সম্ভাবনা নেই পল পগবার। শুক্রবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে পায়ের মাংসপেশিতে চোট পান ফরাসি মিডফিল্ডার। ম্যাচের মাত্র ১০ম মিনিটে মাঠ ছাড়তে হয় পগবাকে। তার পরিবর্তে নামেন হেসে লিঙ্গার্ড।

স্ক্যানের পর জানা গেছে, এই চোটে মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে পগবাকে। এদিকে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বাকি আছে পাঁচ ম্যাচ। জুলাইয়ের মাঝামাঝিতে মৌসুমের শেষ ম্যাচ খেলবে রেড ডেভিলরা। বাকি ম্যাচগুলোতে পগবার খেলার কোনো সম্ভাবনা নেই।

শনিবার আর্সেনালের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওল্ড ট্রাফোর্ডের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাংনিক বলেন, ‘এটা খুব অসম্ভাব্য মনে হচ্ছে, মৌসুমের শেষ পর্যন্ত পল খেলবে।’

তিনি বলেন, ‘চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন, তার সেরে উঠতে কমপক্ষে চার সপ্তাহ লাগবে। যেহেতু শেষ ম্যাচটি মে মাসের শেষের দিকে, আমি মনে করি না, সে আবার খেলতে পারবে।’

চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে ২৭ ম্যাচ খেলেছেন পগবা। সাত ম্যাচ খেলেছেন ফ্রান্সের জার্সিতে। গত ফেব্রুয়ারিতে বার্নলির বিপক্ষে ইউনাইটেডের ১-১ ড্রয়ের ম্যাচে রেড ডেভিলদের হয়ে শেষ গোল করতে দেখা গেছে তাকে।

এই মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হবে ২৯ বছর বয়সী তারকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত