ঢাবির ঘ ইউনিট বাতিল: একাডেমিক কাউন্সিলে অনুমোদন

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৮:২১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

তবে, ২০২১-২২ শিক্ষাবর্ষেও ঢাবিতে পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষা হবে। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা হবে চারটি ইউনিটে। থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট। এর সঙ্গে ইউনিটগুলোর নামও বদলে যাবে।

নামগুলো হবে- বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।

গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়৷ যদিও সামাজিক বিজ্ঞানের কয়েকজন শিক্ষক সভায় ঘ ইউনিট বাতিলের বিষয়ে আপত্তি জানিয়েছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত