নয়াপল্টনে রিজভী

কেউ আত্মহত্যা করলেও বিএনপি নেতাদের নামে মামলা দেবে সরকার

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৫:২০ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে এখন কেউ আমাশয়, কলেরায় মারা যায় অথবা অভিমানে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় এসব মৃত্যুর জন্যও বিএনপির নেতাকর্মীর নামে মামলা দেবে সরকার।’ গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আজকে দেশের প্রধান গণমাধ্যমগুলোতে আসছে নিউমার্কেটের ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। আর আসামি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের, গ্রেপ্তার করা হয়েছে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুলকে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা কথায় কথায় উন্নয়নের কথা বলেন, একেবারে...মনে হয় উন্নয়নে দেশ সয়লাব করে দিয়েছেন। আজকের যিনি ফুল বিক্রেতা ফুলবানু তার উন্নয়ন কোথায়?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত