ভারতের পাঁচ বছরের রাজত্ব কেড়ে নিল অস্ট্রেলিয়া

আপডেট : ০৪ মে ২০২২, ০৬:০৪ পিএম

২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১— আইসিসি বার্ষিক টেস্ট র‌্যাঙ্কিংয়ে টানা পাঁচ বছর শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত। তবে এবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বাজেভাবে হারের মূল্য দিতে হলো টিম ইন্ডিয়াকে।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের সিংহাসন হারাল ভারত। রোহিত শর্মাদের টপকে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান সফরে গিয়ে টেস্ট সিরিজ জয়ের পুরস্কার পেল অজিরা। সদ্য প্রকাশিত বার্ষিক টেস্ট র‌্যাঙ্কিংয়ে সিংহাসনে বসলেন প্যাট কামিন্সরা অজিরা। দুইয়ে নেমে গেছে ভারত।

হালনাগাদকৃত টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিন ও চারে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। একধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে পাকিস্তান। ছয়ে নেমে গেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা আছে সাতে। পরের স্থানে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত