কোহলির সঙ্গে ব্যাট করতে চান না ম্যাক্সওয়েল

আপডেট : ০৫ মে ২০২২, ০৭:৩৬ পিএম

চলতি আইপিএলে দুটি রান-আউটের সঙ্গে জড়ালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ব্যাটার বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল। দু’বারই দ্রুত সিঙ্গেল নেওয়ার জন্য ডাক দেন কোহলি।

বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফের ভারতীয় ব্যাটারের ডাকে সাড়া দিতে গিয়ে রান-আউট হন ম্যাক্সওয়েল। রবিন উথাপ্পার ছুড়ে দেওয়া বলে অজি তারকাকে রান-আউট করেন উইকেটরক্ষক ধোনি। ৩ বলে ৩ রান নিয়ে সাজঘরে ফেরেন ম্যাক্সি।

তবে এবারও রান-আউটের শিকার হওয়ায় কোহলির ওপরে তেমন নাখোশ হতে পারলেন না তিনি। মজার ছলে ম্যাক্সওয়েল জানান, কোহলির সঙ্গে আর ব্যাট করা যাবে না।

চেন্নাইয়ের বিপক্ষে ১৩ রানের জয়ের পর আরসিবি তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিওতে দেখা যায় ম্যাক্সওয়েলকে সতীর্থদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। সঙ্গে রয়েছেন কোহলিও।

চেন্নাইয়ের বিপক্ষে রান-আউটের জন্য কোহলিকে দায়ী করে ম্যাক্সি জানান, সাবেক অধিনায়কের সঙ্গে আর ব্যাট করা যাবে না। সে খুব দ্রুত দৌড়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত