রমনা পার্কের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত

আপডেট : ০৭ মে ২০২২, ১০:৩৫ এএম

রাজধানীর রমনা পার্কের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রিনা আক্তার (২৫)। আহত যুবকের নাম মোস্তফা কামাল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, ‘মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রমনা পার্কের গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন দুই আরোহী। তাদের উদ্ধার করে ঢামেকে আনা হয়। পরে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত