জিম্বাবুয়েতে চলতি বছরে হাতির আক্রমণে মৃত ৬০

আপডেট : ১০ মে ২০২২, ১০:৪৭ পিএম

জিম্বাবুয়েতে চলতি বছরে হাতির আক্রমণে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এএফপি। সম্প্রতি দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতির সঙ্গে মানুষের সংঘাতের ঘটনা ক্রমেই বাড়ছে।

বতসোয়ানার পর সবচেয়ে বেশি হাতির বাস জিম্বাবুয়েতে। গোটা আফ্রিকার এক-তৃতীয়াংশ হাতি জিম্বাবুয়েতে রয়েছে, যার সংখ্যা প্রায় এক লাখ। প্রতি বছর ৫ শতাংশ হারে হাতির সংখ্যা বাড়ছে দেশটিতে।

জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মাংওয়ানা টুইটবার্তায় বলেন, ‘কিছু এলাকায় হাতিরা দল বেঁধে কৃষিক্ষেত্র নষ্ট করে দিচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা হাতির বিরুদ্ধে অবস্থান নিলে অপ্রীতিকর ঘটনা ঘটছে।’ মানুষের আক্রমণে আহত হাতি ভয়ংকর হয়ে উঠলে মানুষ মৃত্যুর ঘটনা ঘটছে বলেও তিনি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত