টেকনাফ সৈকত

কাছিমের সাড়ে তিনশ বাচ্চা সমুদ্রে অবমুক্ত

আপডেট : ১২ মে ২০২২, ১২:১৬ এএম

টেকনাফের বঙ্গোপসাগরে ৩৫০টি কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী সমুদ্র সৈকতে এসব কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হুদা বলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় হ্যাচারিতে জন্ম নেয় বাচ্চাগুলো। ইউএসএআইডির আর্থিক সহায়তায় পরিচালিত কোডেক বাস্তবায়িত নেচার অ্যান্ড লাইফ প্রকল্প এর তত্ত্বাবধান করে।

শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা শফিউল আলম বলেন, সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ায় তদারকি করে আসছে কোডেকের নিজস্ব প্রজেক্ট নেচার অ্যান্ড লাইফ প্রকল্প। উত্তর শিলখালীতে তাদের এই প্রজেক্টে জন্ম নেওয়া কাছিম ছানাগুলো আজ (গতকাল) অবমুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত