আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারা বিশে^ বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি লাভ করেছে। তখন তারা (বিএনপি-জামায়াত) দেশের উন্নয়ন চায় না। কারণ তাদের প্রভু পাকিস্তান উন্নয়নে ব্যর্থ হয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান হানিফ।
গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের এন আহমদিয়া স্কুল মাঠে পৌর ও সদর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । বিএনপির কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘রাজনীতি করেন গণতান্ত্রিক পন্থা অনুসরণ করেন। শ্রীলঙ্কার অবস্থা নিয়ে বাংলাদেশে দিবা স্বপ্ন দেখে লাভ নেই।’
