স্কটিশ প্রিমিয়ার লিগের নাম পরিবর্তন করে ২০১৩ সাল থেকে শুরু হয় স্কটিশ প্রিমিয়ারশিপ। নতুন নামকরণের পর টানা সাতবার শিরোপা জিতেছে সেল্টিক।
গত মৌসুমে তাদের সেই সাম্রাজ্যে হানা দেয় রেঞ্জার্স। রেকর্ড ৫৫ বারের মতো স্কটিশ শীর্ষ লিগের শিরোপা জিতে নেয় ক্লাবটি। চির প্রতিদ্বন্দ্বীদের থেকে ঠিকই শিরোপা পুনরুদ্ধার করল সেল্টিক।
ডান্ডি ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে ১-১ গোলে ড্র করে চলতি মৌসুমেরে স্কটিশ প্রিমিয়ারশিপ জিতেছে সেল্টরা। সর্বশেষ ১১ মৌসুমে এটি তাদের ১০ম শিরোপা। এ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫২বার স্কটিশ শীর্ষ লিগের শিরোপা জিতল সেল্টিক।
লিগের চলতি মৌসুমের তালিকায় দুইয়ে থাকা রেঞ্জার্সের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করল তারা।
