পশ্চিমবঙ্গে নায়করাজ সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন

আপডেট : ২২ মে ২০২২, ০৩:১৭ পিএম

ঢালিউড কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের নামে পশ্চিমবঙ্গে প্রবর্তিত আজীবন সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন।

সপ্তম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসি) নামের আয়োজনে শনিবার (২১ মে) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘এটা আমার কাজের স্বীকৃতি বলেই ধরে নিলাম। এর জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। তবে যে মানুষটির নামে এই সম্মাননা পেলাম, তিনি আমাকে সন্তানতুল্য মনে করতেন। তাই নয়, আমায় তিনি বলেছিলেন, ‘এক সময় আমার জায়গায় যদি কেউ আসে সে হবে ইলিয়াস’। এতটাই তিনি আমাকে ভালোবাসতেন। ওনার সন্তানরাও অভিনয় জগতে আছেন, কিন্তু তাদের নিয়ে এমন কথা কখনও বলেননি। আমার জন্য বলেছিলেন। সেই মানুষটার নামে এই সম্মান নিতে পেরে ভালো লাগছে। আসলে এটা আমার ভাগ্য।’’

১৯৭৭ সালে সুভাষ দত্তের ‘বসুন্ধরা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় ইলিয়াস কাঞ্চন। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে দেখা যায় তাকে। পেয়েছেন জাতীয় পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত