মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

দুধের উৎপাদন বাড়াতে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে

আপডেট : ০২ জুন ২০২২, ০২:৩১ এএম

দুধের উৎপাদন বাড়াতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত বিশ^ দুগ্ধ দিবস উপলক্ষে ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষিত মানুষেরা এখন প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারিনি, কিন্তু মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। অনেক শিক্ষিত মানুষ নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করছেন। বেসরকারি খাত ছাড়া প্রাণিসম্পদ খাতের উন্নয়ন সম্ভব হতো না।’

বেসরকারি উদ্যোক্তাদের উদ্দেশে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশ থেকে গুঁড়োদুধ আনতে চাই না। বেসরকারি উদ্যোক্তাদের এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। দেশে প্রয়োজনে গুঁড়োদুধ তৈরির শিল্প প্রতিষ্ঠায় সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত