ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে ঢাবি : ভিসি

আপডেট : ০৪ জুন ২০২২, ০১:৩৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে, কোন সংগঠন করবে না এটা তাদের একেবারেই নিজস্ব বিষয়।

গতকাল শুক্রবার দুপুরে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা এগুলোর পরিচর্যা ও লালন কেন্দ্র। এখানে শিক্ষার্থীদের দল-মত-আদর্শ পোষণ করার এখতিয়ার আছে।’

গতকাল ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসসহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিটের ৯৩০টি আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আজ শনিবার কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে। এবার ঢাবির ভর্তি পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত