ঘনিষ্ঠতায় অনিচ্ছুক স্ত্রী, বিচ্ছেদ চাইলেন অভিনেতা

আপডেট : ০৬ জুন ২০২২, ০২:১৭ পিএম

বিবাহ বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন ভারতের ওড়িয়া সংসদ সদস্য ও অভিনেতা অনুভব মোহান্তি। তার স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনীও খ্যাতনামা অভিনেত্রী।

আবেদনে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন অনুভব। তিনি বলেন, বিয়ের পর থেকেই কোনো রকম শারীরিক ঘনিষ্ঠতায় ইচ্ছুক নন বর্ষা। উল্টো নেটমাধ্যমে তার নামে অপপ্রচার চালাচ্ছেন।

স্থানীয় অতিরিক্ত জেলা বিচারক ম্যাজিস্ট্রেটের (এডিজেএম) আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন অনুভব। বিচারক বর্ষাকে দুই মাসের মধ্যে অনুভবের পৈতৃক বাড়ি খালি করার নির্দেশ দিয়েছেন। অপর দিকে অভিনেতাকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি মাসে বর্ষাকে ৩০ হাজার রুপি খোরপোষ দেওয়ার জন্য।

অন্য একটি পিটিশনে অনুভব বর্ষার আয়ের উৎস প্রকাশের দাবিও করেছিলেন। গত সপ্তাহে শুনানি শেষ হলেও, এখনো পর্যন্ত রায়দানে বিরত রয়েছে আদালত।

কয়েক দিন আগে অনুভব অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে অভিযোগ করেন, ২০১৪ সালে বিয়ে করলেও বর্ষার সঙ্গে তার কোনো শারীরিক ঘনিষ্ঠতা ছিল না।

আরও দাবি করেন , তিনি বিচ্ছেদের যে আবেদন করেছেন, তাতে শুধু একটিই কারণ উল্লেখ করেছেন, বিবাহের অ-সম্পূর্ণতার। কারণ স্ত্রী আজ পর্যন্ত তাকে ‘স্বামীর বৈবাহিক অধিকার’ দেননি। স্বামী হয়ে কত দিন তিনি বিষয়টি ‘সহ্য করবেন তা আদালতের ওপর নির্ভরশীল’ বলেও জানান অনুভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত