লক্ষ্মীপুরে সব ধর্মের মানুষজন সম্প্রীতি সভা করেছে। স্থায়ী শান্তি বিনির্মাণের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে বাগবাড়ীর খ্রিস্টানপল্লী গির্জার সামনে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মের লোকজন মিলে করে এ সম্প্রীতি সম্মিলন। শিখা ফিনির সঞ্চালনায় সম্প্রীতি সভায় বক্তব্য দেন ফাদার জেরোম ডি রোজারীয়, শিক্ষক আওলাদ হোসেন কচি, নুর উদ্দিন সুজন, প্রহ্লাদ সাহা রবি, নিকসন ফিনি, কারলব, মো. নিজাম, ম্যাডাম ডলি মজুমদার, ইডেন ফিনি, সাংবাদিক আতোয়ার রহমান মনির, এম জে আলম, আরিফ হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন, ধর্ম-বর্ণ ভিন্ন হতে পারে, কিন্তু মানুষ সবাই এক স্রষ্টার সৃষ্টি। সমাজে-পরিবারে-রাষ্ট্রে স্থায়ী শান্তি আনতে হলে সব মানুষকে সংকীর্ণতার ঊর্ধ্ব উঠে সমানভাবে ভালোবাসতে হবে। আলোচনা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।
