১৬ জুন চরকিতে মুক্তি পাচ্ছে সাজ্জাদ খানের ‘সাহস’

আপডেট : ১১ জুন ২০২২, ১০:০৪ পিএম

দীর্ঘ অপেক্ষার পালা ফুরাচ্ছে টিম সাহসের। ১৬ জুন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে। পরিচালক সাজ্জাদ খান বলেন, ‘ছবিটি নিয়ে আমাদের দীর্ঘ অপেক্ষা শেষ হচ্ছে। নানা ঝুট ঝামেলা শেষে প্রায় দুই বছর পর ছবিটি দর্শকের কাছে পৌঁছাচ্ছে। আমরা আনন্দিত যে শেষ পর্যন্ত ছবিটি দর্শকদেরকে দেখাতে পারছি।’

প্রথমে ছবিটি আটকে দিয়েছিল সেন্সর বোর্ড। পরে সংশোধন সাপেক্ষে গত বছরের ৬ সেপ্টেম্বর ছবিটিকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় সেন্সর বোর্ড।

২০২০ সালের নভেম্বর, ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’এর শুটিং করেছিলেন সাজ্জাদ। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও লাক্স তারকা অর্ষা। আরও অভিনয় করেছেন থিয়েটার রেপার্টোরি বাগেরহাটের একঝাঁক শিল্পী। স্থানীয় থিয়েটারের এসব শিল্পীদের অডিশনের মাধ্যমে বাছাই করা হয়। প্রায় ৫০ জন তরুণ এতে অভিনয় করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত