বগুড়ায় মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার এক্সপো ১৬ জুন শুরু

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:৩৭ এএম

১৬ জুন থেকে বগুড়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী চিকিৎসা ও ক্লিনিক্যাল ল্যাব সরঞ্জাম এবং মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার আন্তর্জাতিক প্রদর্শনী। বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের আয়োজনে দুই বছরের ব্যবধানে আবারও বগুড়া সদরের নওদাপাড়া মম ইন কনভেনশন সেন্টারে এ প্রদর্শনী শুরু হবে।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশসহ নয়টি দেশের (চীন, ভারত, মালয়েশিয়া, কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং জাপান) দেশের অন্তত ৪৫টি কোম্পানি এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত