টাঙ্গাইলে নানক

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিএনপি গুজব ছড়াচ্ছে

আপডেট : ১৮ জুন ২০২২, ০৫:৩৩ এএম

পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বিরোধী দল বিএনপি বিভিন্ন গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক। তিনি বলেন, ‘খালেদা জিয়া মূর্খ প্রধানমন্ত্রী ছিলেন, তাই বলেছিলেন পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানাতে হবে। আগামী ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিএনপি গুজব ছড়াচ্ছে।’ গতকাল শুক্রবার টাঙ্গাইলে এক স্মরণসভায় বরেণ্য অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও একুশে পদকপ্রাপ্ত মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মরণে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ওই সভার আয়োজন করা হয়।

জাহাঙ্গীর কবীর নানক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর গোড়ায় নাকে খত দিয়ে যাবেন, তারপর বলবেন যে পদ্মা সেতু হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত