করোনার সনদ জালিয়াতি

ডা. সাবরিনার সর্বোচ্চ শাস্তি দাবি রাষ্ট্রপক্ষের

আপডেট : ২১ জুন ২০২২, ০২:২৩ এএম

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে অর্থ আত্মসাতের মামলার যুক্তিতর্কের শুনানিতে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীসহ আটজনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

গতকাল সোমবার এ মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ যুক্তি উপস্থাপন করেন। তিনি সেখানে দাবি করেন, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন যুক্তিতর্ক শোনেন। এরপর সাবরিনার পক্ষে একজন জব্দ তালিকার সাক্ষীর জেরা বাকি থাকায় আদালত ২৯ জুন জেরার জন্য দিন ধার্য করে। প্রসিকিউটর আজাদ রহমান জানান, ২৯ জুন জেরা হলেই মামলাটি রায়ের জন্য যাবে। মামলাটিতে ৭টি ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত