কেন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যাননি নুর?

আপডেট : ২৫ জুন ২০২২, ০২:৪৪ পিএম

বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেলে আওয়ামী লীগ সরকার দেশের অভ্যন্তরীন রাজনীতিতে সমালোচনার মুখে যেমন পড়েছিল, একইসঙ্গে সেতু নির্মাণের প্রশ্নে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল।

দাতাদের অর্থায়ন ছাড়াই পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়ে সরকার তা বাস্তবায়ন করেছে। সে কারণেই আওয়ামী লীগ বিষয়টিকে তাদের রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে। আর কারণে উদ্বোধনী অনুষ্ঠান যোগ দেননি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া দলের মধ্যে ছিল নুরের নেতৃত্বাধীন নতুন দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ।

বিবিসি বাংলাকে তিনি বলেন, পদ্মা সেতু জনগণের অর্থে নির্মাণ করা হয়েছে এবং এটি দেশের সম্পদ বলে তারা মনে করেন। এই বড় প্রকল্পের কাজ শেষ করায় ভিন্নমতের হলেও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

কিন্তু এরপরও উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেও তাতে অংশ নেননি।

নুর বলেন, ‘সরকার দেশের ভেতরে এবং বিদেশে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে নানামুখী চাপে রয়েছে। সেই প্রেক্ষাপটে পদ্মা সেতুকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নিতে শোডাউন বা আওয়ামী লীগের প্রচারণায় অংশীদার হওয়া যায় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত