চাঁদপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকির অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ২৬ জুন ২০২২, ০১:০১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও হত্যার হুমকির অভিযোগে আব্দুল হাই (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের হাফেজ আহমেদের ছেলে।

পুলিশ জানায়, গত ২৩ জুন ফেসবুক আইডি 'ফরিদগঞ্জের মাটি' তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটূক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেয়। তা দেখে তাৎক্ষণিক ফরিদগঞ্জ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার মিলন মাহমুদ। পরে উক্ত বিষয়ে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রামের মৃত মাহবুবুল বাশার কালু পাটওয়ার ছেলে মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী অভিযোগ দাখিল করলে তাৎক্ষণিকভাবে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। পুলিশ সুপার মিলন মাহমুদের দিক নির্দেশনায় ফরিদগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম ও এএসআই নাঈম ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আব্দুল হাইকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করে কোর্টের প্রেরণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত