নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা ও সাভারের আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে ওই সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুন নুর।
সভায় সংহতি জানিয়ে বক্তব্য দেন জোটের সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) মনির হোসেন, জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি ডা. অরুণাভ পোদ্দার, মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ভাষা সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি ওসমান গনী সজীব, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক, আসিম কুমার বর্ধন, উদীচী জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।
