চট্টগ্রামে গৃহবধূর লাশ

কাউন্সিলর পত্নীকে খুঁজছে পুলিশ, ছেলে গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৬:৫১ এএম

চট্টগ্রামের পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের ছেলের বউ রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি রেহনুমার স্বামী নওশাদুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রধান আসামি কাউন্সিলরের স্ত্রী পপি বেগমকে খুঁজছে পুলিশ।

গত শনিবার রাতে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে রেহনুমার শাশুড়ি পপি বেগমকে। মামলার অন্য আসামি রেহনুমার স্বামী নওশাদুল আমিন।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘রেহনুমা ফেরদৌসের বাবা একটা আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। মামলায় তার স্বামী নওশাদুল আমিনকে গ্রেপ্তার দেখিয়েছি।’ প্রসঙ্গত, শনিবার সকাল ১০টার দিকে চসিকের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে রেহনুমা ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ। নুরুল আমিনের পরিবার আত্মহত্যা বলে দাবি করলেও রেহনুমার পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত