টুঙ্গিপাড়ায় দ্স্থুদের ঈদ উপহার প্রদান সেনাবাহিনীর

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০১:০৩ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (সিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সর্বমোট ১০০০ জন দ্স্থু মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহার প্যাকেটে রয়েছে পোলাওর চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল ও তেল। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোরের সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহার বিতরণ কার্যক্রম আয়োজন করে।

যশোর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত