সাতক্ষীরায় তুচ্ছ বাদানুবাদ নিয়ে সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০১:৪৭ পিএম

রাস্তায় যাওয়ার সময় তুচ্ছ বাদানুবাদকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর উপজেলা রমজাননগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শ্যামনগর উপজেলার ট্যাংরাখালি গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে আমির হোসেন গাজী (২৮) ও একই গ্রামের ছাকাত শেখের ছেলে আব্দুল কাদের (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তায় যাওয়ার সময় তুচ্ছ বাদানুবাদ নিয়ে শ্যামনগর উপজেলা রমজাননগর ইউনিয়নের ৮ নম্বর ইউপ সদস্য আব্দুল হামিদ লাল্টু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারী গ্রুপের লোকজন সংঘর্ষে জরায়। এতে আমির হোসেন ও আব্দুল কাদের নামের দুইজন মারা যান। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সাবেক ইউপি সদস্য আব্দুল বারি ও বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু সমর্থকদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত