ঢাকা-কলকাতার আরেকটি ট্রেনের প্রস্তাব ভারতের

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৩:৪০ পিএম

ঢাকা থেকে কলকাতার মধ্যে চতুর্থ আরেকটি আন্তর্দেশীয় ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে ভারত।

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সোমবার (১৮ জুলাই) তার দপ্তরে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি ভারতের পক্ষে এই প্রস্তাব দেন।

এ সময় বাংলাদেশে ভারতীয় অর্থায়নে যেসব প্রকল্প চলমান রয়েছে এবং ভবিষ্যতের জন্য যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ভারতের হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। যাত্রী চাহিদা বিবেচনা করে ঢাকা-কলকাতার মধ্যে দর্শনা হয়ে আরও একটি ট্রেন চালানো যেতে পারে। এ সময় রেলপথ মন্ত্রীর ভারত সফরের বিষয়টি ওঠে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত