বঙ্গবন্ধুর সমাধিতে ভিয়েতনামের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৬:৫৮ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধ জানিয়েছেন বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ হি মি. পাম ভিয়েত চেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধে সকল শহীদের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় মিসেস পাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মিঃ অ্যান, মহিলা আসন-২৮ এর সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের একটা সুসম্পর্ক রয়েছে। আমরা কৃষি ও মৎস্য সেক্টরে একসঙ্গে কাজ করতে চাই। এজন্য তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত