মানুষ হিসেবেও বড় ছিলেন সাংবাদিক আমিত হাবিব: জিএম কাদের

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৯:১২ এএম

দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

এক শোক বার্তায় প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মানুষ হিসেবেও বড় ছিলেন সাংবাদিক আমিত হাবিব। দেশের গণমাধ্যমের বিকাশে অসামান্য অবদান রেখেছেন তিনি। নতুন প্রজন্মের গণমাধ্যম কর্মীদের সামনে অমিত হাবিব আদর্শ হয়ে থাকবেন। সাংবাদিক আমিত হাবিবের মৃত্যুতে দেশের গণমাধ্যমে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। শুধু দেশ নয়, বিদেশী গণমাধ্যমেও তাঁর ছোঁয়া অম্লান হয়ে থাকবে।

দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত