দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে রূপগঞ্জ প্রেসক্লাবের শোক

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৭:১১ পিএম

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।

শুক্রবার সকালে রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি লায়ন মীর আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক খলিল সিকদার ও দেশ রূপান্তরের রূপগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান সানীসহ রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা অমিত হাবিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের শোক বার্তা প্রকাশ করেন। 

বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর আব্দুল আলীম বলেন, গুণী ও নির্ভীক একজন সাংবাদিকের নাম অমিত হাবিব। এমন গুণী এক সাংবাদিককে হারানো খুব কষ্টের ব্যাপার। তার মৃত্যুতে রূপগঞ্জ প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত