আফ্রিকার বাইরে প্রথম ব্রাজিল ও স্পেনে মাঙ্কিপক্সে মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৯:৫২ এএম

ব্রাজিলে মাঙ্কিপক্সে আক্রান্ত ৪১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে; যিনি আফ্রিকার বাইরে এই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে।

এদিকে স্পেনও মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর তথ্য জানিয়েছে; যা ইউরোপের মধ্যে প্রথম মৃত্যু। খবর বিবিসির।

মাঙ্কপক্সের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে।  

কিন্তু সংক্রমণ সাধারণত মৃদু এবং সাধারণ জনগণের মধ্যে ঝুঁকির মাত্রা কম।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মাঙ্কপক্সে আক্রান্ত যেসব রোগী লিম্ফোমাতে ভুগছেন, রোগপ্রতিরোধ ক্ষমতা কম এবং দীর্ঘদিন ধরে কোনো জটিল রোগে ভুগছেন তাদের অবস্থা আরও জটিল পড়ে।

ব্রাজিল ইতিমধ্যে ১ হাজার ৬৬ রোগী শনাক্ত এবং ৫১৩ জন সন্দেহভাজন রোগীর তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য নির্দেশ করে যে আক্রান্তদের মধ্যে ৯৮ শতাংশই পুরুষ; যারা সমকামী।

এদিকে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইউরোপে প্রথম এই ভাইরাসে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে জানিয়েছে যে, মাঙ্কিপক্স আক্রান্ত ৩ হাজার ৭৫০ জন রোগীর তথ্য পাওয়া গেছে। যাদের মধ্যে ১২০ জন বা ৩.২ শতাংশ হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন মারা গেছেন।

রোগীদের বিষয়ে এর বেশি কোনো তথ্য দেওয়া দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুসারে, বিশ্বব্যাপী ২১ হাজার ১৪৮ জন শনাক্ত রোগী রয়েছে।

মাঙ্কিপক্স’ মূলত গুটিবসন্ত বা চিকেনপক্স গোত্রেরই রোগ। তবে, এটি গুটিবসন্তের থেকে কম মারাত্মক, মৃত্যুর হার ৪ শতাংশেরও নিচে। বেশিরভাগ রোগীই কয়েক সপ্তাহের মধ্যে চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠে। তবে, এর আগে কখনও আফ্রিকার বাইরে মহামারি আকারে এই রোগ ছড়াতে দেখা যায়নি।

মূলত একজন অন্যজনের ঘনিষ্ঠ সংস্পর্শে এলে বিশেষ করে ত্বক থেকে ত্বকের সংস্পর্শে এলে এই রোগ ছড়িয়ে পড়ে। এছাড়াও এখনও পর্যন্ত যারা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তাদের সংক্রমণ বা উপসর্গগুলো সাধারণত বেশ মৃদু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত