আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৫:৩৫ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সুমন মিয়া (৪০) নামের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে ধরতে গিয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলাম (৪৪) আসামির ছুরিকাঘাতে আহত হয়েছেন। এসময় ধস্তাধস্তিতে আসামি সুমন মিয়াও আহত হয়।

বুধবার (১০ আগস্ট) দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর এ তথ্য জানান।

পুলিশ সুপার সুমন কর জানান, সুমন মিয়ার নামে ফরিদপুরের নগরকান্দা থানায় একটি হত্যা মামলায় ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় আদার সেকশন মামলায় ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ওয়াবদার মোড় পানি উন্নয়ন বোর্ডের অফিস এলাকায় এসআই মামুন ইসলাম তাকে ধরতে যায়। এসময় আসামি ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির সময় আসামির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা মামুন ইসলাম আহত হয়। আসামিও আহত হয়। পরে খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এসআই মামুন ইসলাম বলেন, যখন আসামিকে ধরতে গেছি তখন আসামি ছুরি দিয়ে আমাকে অনেকগুলো আঘাত করে। এসময় একটা আমার মুখে লাগে। এতে আমার মুখে কেটে যায়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুমন মিয়াকে ধরতে গিয়ে ধস্তাধস্তিরর সময় আসামির ছুরিকাঘাতে মামুন ইসলাম আহত হয়। এছাড়া আসামিও আহত হয়েছে। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি সুস্থ হলে আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত