গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে মালিক সমিতির ৩ সিদ্ধান্ত

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:১২ এএম

বিআরটিএ পুনর্নির্ধারিত বাসভাড়া কার্যকর করাসহ গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে তিনটি সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল বুধবার সমিতি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনটি সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিদ্ধান্তগুলো হলো ১. বিআরটিএ’র চার্ট অনুযায়ী ভাড়া আদায় করতে হবে। চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। প্রতিটি গাড়িতে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট অবশ্যই টাঙিয়ে রাখতে হবে। ২. কোনো পরিবহনের গাড়িতে বিআরটিএ’র পুনর্নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করা হয়, সে বিষয়ে সভায় মালিকদের সমন্বয়ে ৯টি ভিজিলেন্স টিম গঠন করা হয়। এসব টিম বিআরটিএ’র ম্যাজিস্ট্রেটদের সঙ্গে থেকে সব অনিয়ম তদারকিসহ আইনানুগ ব্যবস্থা নেবে। ৩. ঢাকা শহর ও শহরতলি রুটে চলাচলকারী গাড়ির ওয়েবিলে কোনো স্ল্যাব থাকবে না। রাস্তায় কোনো চেকার থাকবে না। এক স্টপেজ থেকে আরেক স্টপেজ পর্যন্ত গাড়ির দরজা বন্ধ থাকবে, খোলা রাখা যাবে না। রুট পারমিটের স্টপেজ অনুযায়ী গাড়ি থামাতে হবে। এসব সিদ্ধান্ত গতকাল থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত