মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে শাবিপ্রবি ছাত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০১:৩৭ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

বর্তমানে ওই ছাত্রী সিলেট এমএজি ওসমানী মেডিকেলের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার জ্ঞান এখনো ফেরেনি।

বুধবার রাত ১০টার দিকে সিলেট বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল।

আহত মুবাশ্বেরা বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)এর তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলে থাকেন।

প্রক্টর জানান, বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওই ছাত্রী। ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন তিনি।

সহপাঠীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যান। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। রাতে উপাচার্য ও আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছি।

আইসিইউর ইনচার্জ ড. তানভীর ইসলাম নাবিল বলেন, ‘অবস্থা আশঙ্কাজনক। এখনো জ্ঞান ফেরেনি। তার মাথার ডানদিকে আঘাত রয়েছে। মস্তিষ্কে কিছু  রক্তকরণ হয়েছে। ৭২ ঘণ্টা পর বোঝা যাবে তার অবস্থার উন্নতি হবে কি না। চিকিৎসা চলমান রয়েছে।’

তার সঙ্গে থাকা সহপাঠী সাজ্জাদ বলেন, ‘আমরা চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে সিলেট নগরীর এয়ারপোর্টের দিকে ঘুরতে গিয়েছিলাম। একটিতে আমি ড্রাইভ করছিলাম। আমার পেছনে ছিল মুবাশ্বেরা। ফেরার পথে মুবাশ্বেরার দুই হাতেই জিনিস ছিল। রাস্তা উঁচু-নিচু হওয়ায় মোটরসাইকেল থেকে পড়ে যায়। সে তখন অজ্ঞান হয়ে পড়ে। ওই সময় তাকে আমরা সিএনজিযোগে ওসমানী মেডিকলে নিয়ে আসি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত