সালমানের কাণ্ড : নাচলেন. গাইলেন, বানালেন রুটি

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৫:১৮ পিএম

বরাবরই চমক দিতে দারুণ ভালোবাসেন সালমান খান। শুধু ছবির পর্দায় নয়, বাস্তবেও সালমানের চমকের ফ্যান তাঁর অনুরাগীরা। আর এবার তিনি যা করলেন, তা রীতিমতো মন কেড়ে নিল।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হতে যাচ্ছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি- সবাই তৈরি দিনটকে উদযাপন করার জন্য। সালমানও এবার ঢুকে পড়লেন সেই তালিকায়। সম্প্রতি দেখা করলেন দেশের নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে। কাটালেন গোটা একটা দিন।

image

এদিন সালমানকে দেখা গেল সাদা শার্ট, কালো ফরমাল প্যান্টে; মাথায় কালো টুপি। টুপিতে লেখা ছিল 'সালমান'। নেভি অফিসারদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন। ঢুকলেন রান্নাঘরেও। বানালেন রুটি। শুধু তাই নয়, গানের তালে অফিসারদের সঙ্গে নাচলেনও। তার এই ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অনুরাগীরা ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ।

image

প্রসঙ্গত, প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকেই বেশ মানসিক চাপে বলিউড ভাইজান। নিজের ও পরিবারের সুরক্ষা নিয়ে কোনো আপস করতে চান না তিনি। এর মধ্যেই নিজের কাছে বন্দুক রাখার ইচ্ছাপ্রকাশ করেছেন। বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন বলে শোনা যাচ্ছে। সূত্র : সংবাদ প্রতিদিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত