কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ইতিমণির (৯) মরদেহ গতকাল মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে।
এর আগে গত সোমবার দুপুরে ব্রহ্মপুত্র নদের শাখায় গোসল করতে নেমে হঠাৎ করে ইতিমণি পানিতে তলিয়ে যায়।
উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফকির মোহাম্মদ ছয়ানীপাড়া গ্রামের এরশাদ আলীর মেয়ে ইতিমণিসহ তিন শিশু গত সোমবার দুপুরে ব্রহ্মপুত্র নদের ওই শাখায় গোসল করতে নামে। এ সময় হঠাৎ করে ইতিমণি পানিতে তলিয়ে যায়।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস আলী সরকার জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দক্ষিণে সরকারপাড়া নামকস্থানে শিশুটির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন।
