চবিতে ভর্তি পরীক্ষা

তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি বাস সার্ভিস চালু

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১২:৫৯ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় যাতায়াত করার জন্য ফ্রি বাস সার্ভিস চালু হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে এই বাস সার্ভিস চালু করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালীন ‘রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ সংগঠনের সহযোগিতায় প্রতিদিন বাস সার্ভিস রাঙ্গুনিয়ার  রোয়াজারহাট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে।

রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি শরীফুল ইসলাম মিনহাজ ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আরফাত বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যাতায়াতে শিক্ষার্থীদের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উদ্যোগে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়। বাস সার্ভিস চালু হওয়ায় রাঙ্গুনিয়া থেকে ভর্তি পরীক্ষায় যাতায়াতে শিক্ষার্থীদের পথের দুর্ভোগটা কমবে।’ মঙ্গলবার রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৫১ জন পরীক্ষার্থী নিয়ে যাত্রা করে ফ্রি বাস সার্ভিস চালু হয়। আরও তিনটি ইউনিটে এই বাস সার্ভিস সেবা চালু রাখা হবে। আগে নিবন্ধন করে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় যেতে শিক্ষার্থীরা সেবাটি পাচ্ছেন। কয়েক বছর ধরে রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের জন্য সেবাটি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত