জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও পরে বনানী কবরস্থানে কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার মো. রেজাউল হক, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক রফিক আহম্মদ সিদ্দিক, উপ-রেজিস্ট্রার ড. মোঃ আবু হানিফা, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোঃ রফিক আল মামুন, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ জিয়াউর রহমান’সহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপ-উপাচার্য, প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ।
