ওরিয়ন গ্রুপের পরিচালক ও ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ারের ট্রাস্টি মিসেস আরজুদা করিম ও ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম ৬ মেডিকেল ছাত্র-ছাত্রীর হাতে স্কলারশিপের চেক তুলে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ওরিয়ন হাউজে অনুষ্ঠিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে এই চেক তুলে দেন তারা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
করপোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে ওরিয়ন ফার্মা লি. ‘ওরিয়ন মেডিকেল স্কলারশিপ প্রোগ্রাম’-এর মাধ্যমে মেধাবী ও দরিদ্র মেডিকেল ছাত্র-ছাত্রীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
