২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১২:২২ এএম

২০০৪ সালে ২১ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেক নেতাকর্মী। এসব প্রতিবাদ সভায় ওই হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ময়মনসিংহ : জেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় টাউন হলে সমাবেশ ও আলোাচনা সভা হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি কবির উদ্দিন ভূঁইয়া, মোমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এম কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল প্রমূখ। বক্তারা গ্রেনেড হামলার সঙ্গে জড়িত এবং এ ঘটনার ইন্ধনদাতাদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি অনুরোধ জানান। পরে দোয়া হয়।

গোপালগঞ্জ : দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে সভাপতি নিউটন মোল্যার নেতৃত্বে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে শোক শোভাযাত্রা বের হয়। এর আগে জেলার পাঁচ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা খন্ড খন্ডামিছিল নিয়ে বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে জড়ো হয়। শোক শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু, জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় প্রমুখ।

মাগুরা : জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাসবিরোধী সমাবেশ হয়েছে। দুপুরে শহরের সেগুনবাগিচায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাংসদ ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কু-ু প্রমুখ।

রাঙ্গামাটি : আওয়ামী লীগ বুলেট-বোমাকে ভয় পায় না মন্তব্য করে জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, ২০০৪ সালে যখন বিএনপির ত্রাহি-ত্রাহি অবস্থা, যখন বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করছিল, মিছিল-মিটিংয়ে জনগণ আওয়ামী লীগকে সমর্থন করছিল তখন ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে। এটা পৃথিবীর নিকৃষ্টতম হামলা। সকালে রাঙ্গামটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বনরূপায় প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নীলফামারী : গ্রেনেড হামলার প্রতিবাদ এবং শহীদ ও আহতদের স্মরণে নীলফামারীতে শোক শোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।

জামালপুর : বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগ। কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা) : আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ২১ আগস্টে গ্রেনেড হামলায় শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সাংসদ মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এতে উপস্থিত ছিলেন।

মুরাদনগরে কায়কোবাদের ফাঁসির দাবি : গ্রেনেড হামলার অন্যতম পরিকল্পনাকারী ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সহযোগী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ফাঁসির দাবিতে কুমিল্লার মুরাদনগরে সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত