চট্টগ্রামে তিন সোনা চোরাকারবারির যাবজ্জীবন

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৪:৫৬ এএম

সাত বছর আগে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণের বার জব্দের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল রবিবার মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো জাকির উদ্দিন মুন্না, মো. জাহির ও মো. ফারুক। তাদের মধ্যে ফারুক ছাড়া বাকি দুজন পলাতক।

মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ে তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। আসামি জাকির উদ্দিন মুন্না ও মো. জাহির জামিনে গিয়ে পলাতক। আর ফারুক রায় ঘোষণার সময় আদালতের হাজতে ছিল।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জুন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি প্রাইভেট কারের তেলের ট্যাংকের ভেতরে রাখা ১২০টি স্বর্ণের বারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত