রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০১:১১ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার। 

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজারসহ ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছে। দুপুর ১২টার দিকে নোয়েলিন হেজার জাতিসংঘের প্রতিনিধি দলসহ কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে এসে শরণার্থীদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুল দুজা নয়ন সাংবাদিকদের জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে নোয়েলিন হেজার ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম এর চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (২৪ আগস্ট) সকালে কক্সবাজার শহরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ সরকারের শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত