হাসপাতালে চিকিৎসাধীন দুলুকে দেখতে গেলেন মির্জা ফখরুল

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৮:৩৭ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আসাদুল হাবীব দুলুকে দেখতে গিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ সময় মির্জা ফখরুল অসুস্থ দুলুর চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। 

গত ১২ দিন হাসপাতালের চিকিৎসক ডা. সালেহ ও ডা. অমিত কাপুরের অধীনে তার চিকিৎসা চলছে। হাসপাতালের কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন দুলু। তিনি তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর দোয়া চেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত