আবারো এমএমএস কেলেঙ্কারির অভিযোগ! এবার ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অক্ষরা সিং-এর নাম জড়াল এই কেলেঙ্কারিতে। একটি এমএমএস প্রকাশ্যে এসেছে, তাতে যে নারীকে দেখা গেছে, তার সঙ্গে সাদৃশ্য রয়েছে অভিনেত্রীর।
সোশাল মিডিয়ায় ওই ভিডিও ফাঁস হয়েছে। যা ঘিরে শোরগোল। তবে ভিডিওটি আদৌ অক্ষরার কি না, তার প্রমাণ পাওয়া যায়নি। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি অক্ষরা।
ভিডিও নিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। আবার তার অনুরাগীদের কেউ কেউ অক্ষরার পাশে দাঁড়িয়েছেন।
অনলাইনে এমএমএস ফাঁস হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ভোজপুরি গায়িকা শিল্পী রাজের নাম জড়ায় এমএমএস কেলেঙ্কারিতে। এই কেলেঙ্কারি নিয়ে প্রথম মুখ খুলে তিনি জানিয়েছিলেন, তার সঙ্গে যা হয়েছে তা অন্যায্য। ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এই ভিডিওর সঙ্গে তার নাম জড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছিলেন শিল্পী।
'লক আপ' প্রতিযোগী অঞ্জলি অরোরার এমএমএস সম্প্রতি ফাঁস হয়েছে। যা ঘিরেও আলোড়ন পড়ে। এ তালিকায় এবার নতুন সংযোজন অক্ষরা। ভোজপুরি সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রীকে গত বার 'বিগ বস ওটিটি'র প্রথম সিজনে দেখা গিয়েছিল। এ ছাড়াও একাধিক মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে অক্ষরাকে। সূত্র : বলিউডলাইফ ডটকম
