'মানিকে মাগে হিথে'র বলিউডি ভার্সন; নোরার প্রেমে মশগুল সিদ্ধার্থ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪২ পিএম

একদিকে লাস্যময়ী নোরা ফাতেহি। অন্যদিকে হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধার্থ মালহোত্রা। সঙ্গে শ্রীলঙ্কার ভাইরাল গায়িকা ইওহানির সুর। বলিউডে এসে 'মানিকে মাগে হিথে' পেল একেবারে অন্যরূপ। গান প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় বাড়ল উত্তাপ।

গত বছর 'মানিকে মাগে হিথে' গান গেয়ে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন শ্রীলঙ্কার কন্যা ইওহানি ডি'সিলভা। রাতারাতি সেলেব্রিটি হয়ে উঠেছিলেন তিনি। আর এবার ইওহানি পা দিলেন বলিউড ছবির গানে। শুধু তাই নয়, তার গাওয়া 'মানিকে মাগে হিথে' গানটি হিন্দিতে গাইলেন তিনি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি 'থ্যাংক গড'-এর ট্রেলার। এর মধ্যেই ট্রেলার পছন্দ করেছে সিনেপ্রেমী মানুষরা। আর এবার খবর হলো, এই ছবিতেই ইওহানি ডি'সিলভা গাইবেন 'মানিকে মাগে হিথে' হিন্দি ভার্সান।

সংবাদমাধ্যমকে ইওহানি জানান, 'হিন্দি ভাষাটা শেখাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান আমি অনেক শুনেছি। ছোটবেলা থেকেই হিন্দি সিনেমার গান শুনি। কিন্তু কোনো সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান- সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে এসব কখনো করিনি। তাই এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।'

প্রসঙ্গত, আইনি বিপাকে অজয়তামাশাহোত্রা অভিনীত ছবি 'থ্যাঙ্ক গড'। ছবির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। শোনা গিয়েছে, উত্তর প্রদেশের জওনপুর আদালতে এই অভিযোগ দায়ের করেছেন হিমাংশু শ্রীবাস্তব নামে একজন আইনজীবী।

গত ৯ সেপ্টেম্বর 'থ্যাঙ্ক গড' সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসে। এর মধ্যেই কোটি কোটি মানুষ তা দেখে ফেলেছেন। শ্রীবাস্তবের অভিযোগ সিনেমার ট্রেলারেই হিন্দু ধর্ম নিয়ে তামাশা করা হয়েছে। পাশাপাশি হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত হানা হয়েছে। ছবিতে চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। শ্রীবাস্তবের দাবি, চিত্রগুপ্তকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয়। তিনি মানুষের ভালো ও মন্দ কাজের হিসেব করেন। এমন ব্যক্তিত্ব মুখে আপত্তিকর সংলাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ আইনজীবীর। সূত্র : হিন্দুস্তান টাইমস 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত