উত্তেজনার মধ্যেই এবার আর্মেনিয়ায় ন্যান্সি পেলোসি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩ পিএম

সম্প্রতি চীনের নাকের ডগা থেকে তাইওয়ান ঘুরে আসার পর এবার সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র আর্মেনিয়ায় গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।  

আর্মেনিয়া-আজারবাইজানের মাঝে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিতে পৌঁছালেও এখনো উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে। সীমান্তে যেকোনো মুহূর্তে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে দু’দেশের সেনারা।

এই পরিস্থিতিতে শনিবার দেশটির রাজধানী ইয়ারেভানে পৌঁছান পেলোসি। আর্মেনিয়া ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর দেশটিতে পা রাখলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তা। তিন দিনের সফরে পেলোসির সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যাকি স্পিয়ার এবং আনা জি এশু। তারা দুজনই আর্মেনিয়ান-আমেরিকান। 

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, স্পিকার তার সফরে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পেলোসির এই সফর আর্মেনিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা এবং কৌশলগত নীতির অংশ।

এ প্রসঙ্গে আর্মেনিয়ার স্পিকার অ্যালেন সিমোনিয়ান সাংবাদিকদের বলেন, ‘পেলোসির এ সফর আমাদের নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত