আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা দেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।
আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, গত বুধবার রাতে মক্কায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।
তিনি গত ২৮ মে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়।
