গৃহবধূ ধর্ষণ: আ.লীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৫ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি রাজাপুর ইউনিয়নের সমেশপুর আশ্রয়ণ প্রকল্পের এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানসহ চারজনকে আসামি করে সিরাজগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২১ সেপ্টেম্বরে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আব্দুর রহমানের পরিবার সিরাজগঞ্জ পৌরসভায় বসবাস করে বাড়িতে কাজের লোকের প্রয়োজন হলে রান্না-বান্না ও অন্যান্য কাজের জন্য ওই গৃহবধূকে রাখেন। মাঝে মধ্যেই বাড়িতে কাজ করা অবস্থায় আব্দুর রহমান কুকর্মের প্রস্তাব দিতেন, তার পরিবার অস্বচ্ছল হওয়ায় সহ্য করে তারপরও কাজ করতেন। ১৯ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২.৩০ এর দিকে আব্দুর রহমানের বাড়িতে কাজ করার সময় তিনি ঘরের দরজা জানালা বন্ধ করতে গেলে গৃহবধূ বাড়িতে যাওয়ার কথা বললে আব্দুর রহমান তার শোয়ার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূ ডাক চিৎকার করতে গেলে তাহার পরনে থাকা ওড়না দিয়ে মুখ চেপে ধরে। পরে আব্দুর রহমান তার লোকজন দিয়ে ভয় দেখিয়ে বলে এই ঘটনা কাউকে যদি বলিস তোর স্বামী সন্তানকে হত্যা করে গুম করে ফেলব। পরবর্তীতে এই ঘটনা গৃহবধূ তার স্বামীকে জানান।

এই ঘটনা এলাকায় জানাজানি হলে আব্দুর রহমানসহ বেশ কিছু লোকজন আশ্রয়ণ প্রকল্পে এসে ওই গৃহবধূ ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেন। সে দিন কোনো ঘটনা হয়নি এই মর্মে জোর করে স্বীকারোক্তি আদায় করে তা মোবাইলে রেকর্ড করে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান  জানান, আদালত থেকে এখন পর্যন্ত কোনো আদেশের কপি হাতে পাননি। আদালতের নির্দেশিত কপি হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত