খুলনা জেলা পরিষদ নির্বাচনে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটিয়ে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মোর্তুজা রশিদী দারা। মেয়র আওয়ামী লীগ প্রার্থী শেখ হারুনুর রশিদের পক্ষে ভোটারদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর প্রার্থী দারা এ অভিযোগ দেন।
×
